সিলেটে সড়কে প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল আরোহী অপর যুবক আহমদ হন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক তুহিন আহমেদ (২৪)। সে সিলেটের বালাগঞ্জ থানার গহরপুরের বরকতপুর এলাকার দুলা মিয়ার ছেলে। আহত যুবক জাবের আহমদ।
পুলিশ জানায়, চন্ডিপুল পয়েন্ট থেকে দুই যুবক মোটরসাইকেলে করে নগরীর দিকে যাচ্ছিলেন। এ সময় দক্ষিণ সুরমা থানাধীন দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সামনে আসা মাত্র বিপরীত দিক থেকে একটি আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তুহিন আহমদ ও তাঁর পেছনে বসা জাবের আহমদ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে তুহিন আহমদকে মৃত ঘোষণা করেন। অপর আহত জাবের আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘দুঘটনায় নিহত যুবকের লাশটি হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম