• সিলেট, রাত ৯:৫১, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৬
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

Manual1 Ad Code

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

Manual1 Ad Code

নিউজ ডেস্ক

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রবিবার মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে জেলা এবং মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

Manual3 Ad Code

 

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ও মহানগরের আংশিক কমিটিতে পাঁচজনের নাম ঘোষনা করা হয়েছে। জেলার দায়িত্বশীলরা হলেন- সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

Manual4 Ad Code

 

মহানগর যুবদলের সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।

Manual6 Ad Code

উভয় কমিটির দায়িত্বশীলদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com