• সিলেট, ভোর ৫:৫৮, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিএমডির জব্দ পাথর ক্রয়, ২৫টি ক্রাশার ধ্বং স

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬
সিলেটে বিএমডির জব্দ পাথর ক্রয়, ২৫টি ক্রাশার ধ্বং স

Manual7 Ad Code

সিলেটে বিএমডির জব্দ পাথর ক্রয়, ২৫টি ক্রাশার ধ্বং স

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় বিএমডির জব্দ করা পাথর ক্রয় করার দায়ে ২৫টি ক্রাশার মিল ভাংচুর করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভোলাগঞ্জ ও পাড়ুয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান গত ৯ এপ্রিল উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ১ হাজার ঘনফুট পাথর জব্দ করেন। কিন্তু জব্দের দুই দিনের মাথায় সেই পাথরগুলো সরিয়ে ফেলে দুষ্কৃতকারীরা। স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে, অধিকাংশ পাথর চিকাডহর গ্রামের হাবিবুর রহমানের বাড়ির আশেপাশে নিয়ে রাখা হয়। জব্দ পাথর সরিয়ে ফেলায় নিলামকারীকে সেগুলো বুঝিয়ে দিতে পারেনি বিএমডি।

Manual3 Ad Code

 

এদিকে গত বেশ কিছুদিন থেকে বিএমডির ঐ জব্দ করা পাথর রাতের আধারে ট্রাক্টর গাড়ি দিয়ে বহন করে ভোলাগঞ্জ ও পাড়ুয়ার বিভিন্ন ক্রাশার মিলে বিক্রি করছে একটি সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ। দুইশত ফুটের এসব পাথর বুঝাই গাড়ি থেকে ৪-৫ হাজার টাকা নিয়ে পরিবহন করার সুযোগ করে দিচ্ছেন তিনি। শাহ আরেফিন এলাকায় পুলিশের দুটি টহল টিম থাকে। তাদের ম্যানেজ করে বাবুল প্রতি রাতে ৫০-৮০টি পাথর বুঝাই ট্রাক্টরের লাইন দিয়ে থাকেন।

Manual3 Ad Code

 

সোমবার (১৬ নভেম্বর) ভোর রাত ৪টা থেকে শাহ আরেফিন টিলার জব্দ করা পাথর পরিবহন শুরু হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন সকাল ৬টায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এসময় কোন ট্রাক্টর গাড়ি ধরতে পারেননি। তবে যেসব ক্রাশার মিলে ঐ পাথর বিক্রি করা হয়েছে সেগুলোতে অভিযান পরিচালনা করেন। বেলা ১টা পর্যন্ত চলা অভিযানে মোট ২৫টি পাথর ভাঙ্গার মিল পেলুডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

 

 

অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদের মুঠোফোনে একাধিক ফোন কল দিলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, ‘শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রয়, ক্রাশিং, স্টক ও বিক্রয়ের অপরাধে প্রায় ২৫টি ক্রাশিং মিল পেলোডার দিয়ে অকেজো করা হয়েছে। এসব অবৈধ কার্যক্রম রোধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।’

 

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com