• সিলেট, ভোর ৫:৫৮, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জে আশিক খু*ন, এমসি কলেজের সামন থেকে হোসেন গ্রে ফ তা র

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬
কোম্পানীগঞ্জে আশিক খু*ন, এমসি কলেজের সামন থেকে হোসেন গ্রে ফ তা র

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জে আশিক খু*ন, এমসি কলেজের সামন থেকে হোসেন গ্রে ফ তা র

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জে আশিক আলী হত্যা মামলার পলাতক একজন আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। রবিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টায় এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল শাহপরাণ থানাধীন এমসি কলেজ রোডের মাদানিবাগ মাদানি স্ন্যাকস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হোসেন আলী বতুল্লাহ (৪০)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ থানার কোম্পানীগঞ্জ এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে।

 

Manual5 Ad Code

 

ঘটনার বিবরণ উল্লেখ করে এসআরবি জানায়, ভিকটিম আশিক আলী (৬৫) সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে একই বাড়িতে বসবাসকারী প্রতিবেশীদের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর দুপুর আনুমানিক ১২টায় ভিকটিমের ১০ বছর বয়সী নাতনি মনিশা আক্তার নদীতে গোসল করতে যাওয়ার পথে দুদু মিয়া তাকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনার প্রতিবাদ জানাতে শিশুটির বাবা মারুফ আহমদ এগিয়ে গেলে দুদু মিয়ার ছেলে জুবায়েদ মিয়া তাঁকে ছুরিকাঘাত করে। এ সময় সৃষ্ট ঝগড়া থামাতে ভিকটিম আশিক আলী ঘটনাস্থলে গেলে বিবাদীরা সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। পরবর্তীতে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় রবিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টায় এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল শাহপরাণ থানাধীন এমসি কলেজ রোডের মাদানিবাগ মাদানি স্ন্যাকস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান পরিচালনা করে। এ সময় কোম্পানীগঞ্জ থানার মামলা নং-২৫, তারিখ: ২৯/১০/২০২৬ খ্রি., ধারা: ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০২/৩০৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০-এর এজাহারনামীয় ৩নং পলাতক আসামিকে গ্রেফতার করে।

Manual8 Ad Code

 

 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

Manual5 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com