যে অনিয়মে সিলেটের বনফুলকে অর্ধলক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ফ্রিজে খোলা খাবার রাখা এবং ভেজাল চকলেট সিরাপ মজুতের মতো নানান অনিয়ম পাওয়া গেছে বনফুলে।
এসব অনিয়মের কারনে সিলেট নগরীর পাঠানটুলাস্থ বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায়
প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানের লাইভ বেকারি পরিচালনার প্রয়োজনীয় লাইসেন্স পাওয়া যায়নি। রান্নাঘরে ছিল ঢাকনাবিহীন ও অপরিষ্কার ডাস্টবিন। ফ্রিজে রান্না করা খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন স্যান্ডউইচ বিক্রির জন্য রাখা হয়েছিল।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে , প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম।
সিলেটভিউ২৪ডটকম