• সিলেট, ভোর ৫:৫৮, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের যে রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬
সিলেটের যে রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

Manual3 Ad Code

সিলেটের যে রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রান্নাঘরের পাশে টয়লেট। চারদিকে নোংরা পরিবেশ। খাবার তৈরিতে ব্যবহার হচ্ছে আগের দিনের পোড়া তেল। কাশ্মীরি মরিচের নামে ব্যবহার করা হচ্ছে নকল মরিচ। সসেও নেই আমদানিকারকের সিল। এমন নানা অনিয়মের দায়ে সিলেট নগরীর দাওয়াত রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

Manual6 Ad Code

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নগরীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।

 

অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘরের পাশে ওয়াশরুম পাওয়া যায়। রান্নাঘর ও ডাস্টবিনেও ছিল অস্বাস্থ্যকর পরিবেশ। ব্যবহৃত সসের সত্যতাও নিশ্চিত করতে পারেনি প্রতিষ্ঠানটি।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

এসব অনিয়মের কারণে ৩০ হাজার টাকা জরিমানার হয়। পাশাপাশি সাত দিনের মধ্যে সব অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা।

 

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে অনিয়ম সংশোধন না করলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual4 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com