• সিলেট, সন্ধ্যা ৬:৪৯, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন মাধবপুরের এসআই কাসেম

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৬
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন মাধবপুরের এসআই কাসেম

Manual6 Ad Code

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন মাধবপুরের এসআই কাসেম

Manual3 Ad Code

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই-নিঃ) মোঃ আবুল কাসেম।

অক্টোবর ২০২৬ মাসে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।

Manual3 Ad Code

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ এসআই আবুল কাসেমের পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার প্রশংসা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

জানা যায়, কাশিমনগর পুলিশ ফাঁড়ির দায়িত্ব গ্রহণের পর থেকেই এসআই মোঃ আবুল কাসেম মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দায়িত্ব পালন করে আসছেন। মাদকবিরোধী অভিযান ও মাদকদ্রব্য উদ্ধারে তাঁর সক্রিয় ভূমিকা এ স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর এ সাফল্যে মাধবপুর থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন মহলেও আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি মাদকবিরোধী কার্যক্রমে পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Manual6 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com