• সিলেট, রাত ১০:০৮, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬
ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Manual5 Ad Code

ছবি ভিডিও থেকে সংগৃহীত

Manual2 Ad Code

 

ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

 

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তারা দেশের সার্বভৌমত্ব দাবিয়ে রাখতে চায়। এসময় ৭১, ৭ নভেম্বর এবং ২৪-এর মতো ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি পূর্ব সমাবেশে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ৭১-এ অর্জিত সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে দেশের মানুষের উপর বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল, ৭ নভেম্বর সেই গোষ্ঠীকে সিপাহি-জনতা পরাজিত করেছিল।

Manual2 Ad Code

বিকেল পৌনে ৩টায় নয়াপল্টনে লাখো জনতার মধ্যে উপস্থিত হন ৭ নভেম্বরে সিপাহি জনতার নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন আপামর জনসাধারণের। হাত নেড়ে অভিবাদনের জবাব দেন বিএনপি চেয়ারম্যান। পরে জনতার উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

Manual4 Ad Code

পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় ‘সার্বভৌমত্ব’ র‍্যালি।

র‍্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে পুরো পল্টন এলাকা। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

শোভাযাত্রায় ব্যতিক্রমী আয়োজনও নজর কেড়েছে। ঘোড়ার গাড়ি ও হাতিসহ ব্যানার, ফেস্টুনসহ বিশাল মিছিল নিয়ে এসেছেন নেতাকর্মীরা। নয়াপল্টনে এসব ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ব্যতিক্রমী এই আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com