• সিলেট, রাত ৯:৫৬, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় বিপ্লব দিবসে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬
জাতীয় বিপ্লব দিবসে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

জাতীয় বিপ্লব দিবসে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

“বৈষম্য অবসানের লক্ষ্যেই ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অনবদ্য বিপ্লব সংঘটিত হয়েছিল। আর তারই ধারাবাহিকতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র তার প্রকৃত মুক্তির স্বাদ লাভ করে।

Manual7 Ad Code

শনিবার (৭ নভেম্বর) সকালে সরকারি মদন মোহন কলেজ আয়োজিত ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

Manual4 Ad Code

দিবসটি উপলক্ষে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তার।

শিক্ষক পরিষদের সম্পাদক আলী হাসান পারভেজের সভাপতিত্বে ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক উজ্জ্বল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হোসনে আরা কামালী এবং রসায়নবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল হামিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন মান্যবর প্রধান অতিথি এবং কলেজ অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তার।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com