• সিলেট, রাত ৯:৫৬, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট মেরিন একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬
সিলেট মেরিন একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Manual1 Ad Code

সিলেট মেরিন একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে সদর উপজেলার বাদাঘাট এলাকায় মেরিন একাডেমিতে শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল এদিন সকাল আটটায় একাডেমির মেইন মাস্টে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে কর্মসূচির অংশ হিসেবে শীবেরবাজার এলাকায় জামেয়া ওয়াহিদিয়া এতিমখানায় শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়াও একাডেমির ক্যাডেট ব্লকে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরবর্তীতে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে একাডেমির জামে মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের কমান্ড্যান্ট মেরিন ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির একাডেমির ক্যাডেটদের দেশপ্রেম ও শৃঙ্খলার শিক্ষা নিয়ে আগামীতে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ক্যাডেটদের সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে দেশসেবায় উদ্বুদ্ধ করে। দিবসের আয়োজিত কর্মসূচিতে মেরিন একাডেমি, সিলেটের সকল কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী এবং ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com