• সিলেট, রাত ১০:০৪, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি

Manual1 Ad Code

ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) আয়োজিত এ র‌্যালিটি নগরীর লালদিঘীরপাড় মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Manual2 Ad Code

সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবনের নেতৃত্বে র‌্যালিটি বের করা হয়।

Manual3 Ad Code

র‌্যালিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ খোকন ইসলাম, জিলানী আহমদ জিলা, নুর হোসেন, বাবলু হোসেন, রফিকুল ইসলাম রফিক ও লিটন আহমদ। এছাড়াও মহানগর শ্রমিক দলের নির্বাহী সদস্য ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর ও প্রচার সম্পাদক কামরান হোসেন সামি, সদস্য শাহজাহান ও সাব্বির আহমদ উপস্থিত ছিলেন।

এসময় কোতোয়ালি মডেল থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. শাহ আলম ও সদস্যসচিব এম. রহমাম নোমান, শাহপরান থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম ও সদস্য সচিব রাজু চৌধুরী, দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের সদস্য সচিব জুমেল আহমদ ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মোগলাবাজার থানা শ্রমিক দলের আহ্বায়ক নেছার মিয়া ও সদস্য সচিব খালেদ আহমদ, জালালাবাদ শ্রমিক দলের আহ্বায়ক শাহিন আহমদ ও সদস্যসচিব আনোয়ার মিয়া এবং এয়ারপোর্ট থানা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মুমিনসহ সিলেট মহানগর শ্রমিক দলের আওতাধীন ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীরা র‌্যাালিতে অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

র‌্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com