• সিলেট, সকাল ৭:১৮, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সন্তান আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬
সন্তান আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত

Manual3 Ad Code

ফাইল ছবি

সন্তানহীনাকে অপয়া আখ্যা দেওয়া অন্যায়

Manual4 Ad Code

 

শায়খ আহমাদুল্লাহ

সন্তান আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত। বিয়ের পর প্রতিটি দম্পতিই সন্তানের আগমনের প্রত্যাশা করেন। সন্তানের আগমনে দাম্পত্য জীবনে পূর্ণতা আসে, পরিবারে সঞ্চার হয় নতুন আনন্দ। কিন্তু সবার জীবনে এই প্রত্যাশা পূরণ হয় না। কারও কারও অপেক্ষা বছরের পর বছর গড়ায়। এমন পরিস্থিতিতে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারের সহযোগিতা, স্বজনদের সহমর্মিতা ও সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি।

অথচ আমাদের সমাজে কোনো দম্পতির সন্তান না হলে তাদের প্রতি সহমর্মিতা দেখানোর বদলে দোষারোপ ও অপমান করা হয়। তাদের এই কষ্টকে অনেক সময় উপহাস ও কটূক্তির উপলক্ষ্যও বানানো হয়। আর সেই দোষের বড় অংশটিই বেশির ভাগ ক্ষেত্রে চাপানো হয় নারীর ওপর। সন্তান না হওয়া কিংবা শুধু ছেলে বা শুধু মেয়ে সন্তান হওয়ার জন্য স্বামী বা স্ত্রীকে দায়ী করার এই অন্ধ কুসংস্কার যুগ যুগ ধরে আমাদের সমাজে টিকে আছে। শুধু তা-ই নয়, এর জন্য স্বামী কিংবা স্ত্রীকে অপয়াও মনে করা হয়। নিঃসন্দেহে এটি বড় অন্যায়। ইসলামে অশুভ বা অপয়া বলতে কিছু নেই। নবীজি (সা.) বলেছেন, ‘অশুভ লক্ষণ বলে কিছু নেই’ (বুখারি, ৫৭৫৭)।

সন্তান হওয়া বা না-হওয়া একান্তই আল্লাহর ইচ্ছাধীন। পবিত্র কোরআনে বর্ণিত আছে, ‘আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহর। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। অথবা তাদের কাউকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান’ (সুরা আশ-শুরা, ৪৯-৫০)।

Manual1 Ad Code

বস্তুত আল্লাহর সিদ্ধান্তে বান্দার চূড়ান্ত কল্যাণ নিহিত। তিনি যাকে সন্তান দান করেন না, হয়তো তার জন্য নিঃসন্তান থাকাটাই অধিকতর মঙ্গলজনক। অনেক সময় সন্তান লাভের পর সেই সন্তানের অবাধ্যতা, দুর্ব্যবহার কিংবা বিপথগামিতা বাবা-মায়ের আজীবনের কান্না ও অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।

Manual5 Ad Code

♦ জুমার মিম্বর থেকে

Manual5 Ad Code

গ্রন্থনা : নুরুল ইসলাম তানঈম

 

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com