সিলেটে আওয়ামী লীগ সভাপতি গ্রে প্তা র
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা তারা মিয়া (৫২)। তিনি উপজেলার আলুবাগান (মোকামবাড়ী) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে এবং ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা তারা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/