• সিলেট, সকাল ৭:১৮, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৬১ লাখ টাকার ভারতীয় মালামাল আ ট ক

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬
সিলেটে ৬১ লাখ টাকার ভারতীয় মালামাল আ ট ক

Manual5 Ad Code

সিলেটে ৬১ লাখ টাকার ভারতীয় মালামাল আ ট ক

দিব্য জ্যোতি সী

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। দুই ব্যাটালিয়নের অভিযানে আটক মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৭৬ হাজার ৩৭৩ টাকা।

১৯ বিজিবি জানায়, শুক্রবার সকাল ৬টার দিকে ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৩টি ভারতীয় শাড়ি, ২১০টি নিভিয়া লোশন, ৪২০টি বডি স্প্রে, ৩০২টি ফেসওয়াশ, ২৫ কেজি কফি ও ১০০ কেজি চিনি জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ১৩ লাখ ১৫ হাজার ৩শ’ টাকা।

Manual7 Ad Code

 

একই দিন সকাল সাড়ে ৮টার দিকে ১৯ বিজিবির গুয়াবাড়ী বিওপির টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুয়াবাড়ী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু আটক করা হয়। গরু দুটির সিজার মূল্য এক লাখ টাকা। সব মিলিয়ে ১৯ বিজিবির অভিযানে আটক পণ্যের মোট মূল্য ১৪ লাখ ১৫ হাজার ৩০০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Manual7 Ad Code

 

 

অন্যদিকে, একই দিন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট সীমান্তের বাংলাবাজার, সোনারহাট, তামাবিল, প্রতাপপুর ও সংগ্রাম বিওপিসহ ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

 

এসব অভিযানে ভারতীয় অবৈধ কসমেটিকস, গরু, কম্বল, টমেটো, বিস্কুট, জিরা, কিসমিস, ফুচকা, চিনি, চকলেট, জুস, আলু, সনপাপড়ি ও মুরগির বাচ্চা আটক করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও জব্দ করা হয়। আটক করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৬১ হাজার ৭৩ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Manual2 Ad Code

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com