• সিলেট, সকাল ৭:১৪, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে জ ব্দ ৩ পিকআপ বোঝাই ভারতীয় পণ্য, আ ট ক ৪

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬
সিলেটে জ ব্দ ৩ পিকআপ বোঝাই ভারতীয় পণ্য, আ ট ক ৪

Manual5 Ad Code

সিলেটে জ ব্দ ৩ পিকআপ বোঝাই ভারতীয় পণ্য, আ ট ক ৪

জৈন্তাপুর প্রতিনিধি

সীমান্ত দিয়ে আসা ভারতীয় পণ্য পরিবহনের বিরুদ্ধে সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। রাতভর পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যবোঝাই তিনটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১২টা থেকে ভোর পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

Manual6 Ad Code

 

পুলিশের অভিযানে ১০৫টি ভারতীয় কম্বল, ১ হাজার ৯৮০ কেজি টমেটো এবং ৭৫০ কেজি জিরা উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৪৩ হাজার টাকা।

 

Manual1 Ad Code

পণ্য পরিবহনে ব্যবহৃত তিনটি পিকআপের মূল্য ধরা হয়েছে প্রায় ৪৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ৫২ লাখ ৪৩ হাজার টাকা।

 

অভিযানে আটক চারজন হলেন কানাইঘাটের সুরইঘাট গ্রামের আবদুল আহাদ (২২), জৈন্তাপুরের উত্তর নয়াখেল গ্রামের তাজ উদ্দিন (২৪), গোয়াইনঘাটের দক্ষিণ নয়াখেল গ্রামের হুমায়ুন আহমেদ (২০) এবং ছোটফেল গ্রামের মর্তুজ উল্লাহ ওরফে মারুফ (২৩)।

 

Manual4 Ad Code

কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমীন মীরসহ একদল পুলিশ সদস্য অংশ নেন।

 

Manual6 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানোর কথা।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com