• সিলেট, সকাল ৬:১৫, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শোয়েব চৌধুরীর মৃ ত্যু তে আম্বরখানা সরকারি কলোনি প্রাক্তন বাসিন্দা এ্যালামনাই সোসাইটির দোয়া মাহফিল ও শোক সভা

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬
শোয়েব চৌধুরীর মৃ ত্যু তে আম্বরখানা সরকারি কলোনি প্রাক্তন বাসিন্দা এ্যালামনাই সোসাইটির দোয়া মাহফিল ও শোক সভা

Manual5 Ad Code

শোয়েব চৌধুরীর মৃ ত্যু তে আম্বরখানা সরকারি কলোনি প্রাক্তন বাসিন্দা এ্যালামনাই সোসাইটির দোয়া মাহফিল ও শোক সভা

Manual6 Ad Code

আম্বরখানা সরকারি কলোনি প্রাক্তন বাসিন্দা এ্যালামনাই সোসাইটির উদ্যোগে সংগঠনের সদস্য যুক্তরাজ্য প্রবাসী প্রাক্তন ক্রীড়া সংগঠক, আবাহনী সমর্থক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি শোয়েব আহমদ চৌধুরীর মৃত্যুতে আজ (শুক্রবার) বাদ মাগরিব আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শোয়েব আহমদ চৌধুরীসহ মৃত্যুবরণকারী আম্বরখানা সরকারি কলোনির সকল প্রাক্তন বাসিন্দাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া শেষে মুসল্লিদের মাঝে শিরণি বিতরণ করা হয়।
পরে আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে এ্যালামনাই সোসাইটির উদ্যোগে তাৎক্ষণিক এক শোকসভা অনুষ্ঠিত হয়। মরহুম শোয়েব আহমদ চৌধুরী’র জীবন ও কর্ম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন আম্বরখানা সরকারি কলোনি প্রাক্তন বাসিন্দা এ্যালামনাই সোসাইটির সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ভ্রমণকাহিনী লেখক জাবেদ আহমদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার সমাজকল্যাণ সমিতির সভাপতি মোঃ ইসমাইল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মিয়া, প্রাক্তন বাসিন্দা এ্যালামনাই সোসাইটির সদস্য আনিসুজ্জামান খান, মোঃ আশরাফ হোসেন জামান, শাহীন আজাদ, আবুল খায়ের চৌধুরী কয়েস, আব্দুল মুঈদ চৌধুরী ফরহাদ, আব্দুল জলিল মজুমদার (তুতা)। এছাড়াও আব্দুল মোতওয়াল্লি চৌধুরী ফলিক ও আব্দুস শহীদ সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শোয়েব আহমদ চৌধুরী ১২ নভেম্বর মধ্যরাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটির একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে ভূগছিলেন। শুক্রবার বাদ জুমা স্থানীয় মদিনা মসজিদে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com