• সিলেট, সকাল ৬:১৫, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬
কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের

Manual7 Ad Code

শনিবার তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে কসোভোর মন্ত্রী ফিতোরে প্যাকোলি-দালিপিরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বৈঠক। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

 

কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের
অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

 

কসোভোর সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি দেশটিতে দক্ষ জনশক্তির ঘাটতি পূরণে বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের কাজের সুযোগ তৈরির লক্ষ্যে সরকারিভাবে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।

শনিবার তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনামন্ত্রী ফিতোরে প্যাকোলি-দালিপির বৈঠকে এসব বিষয় উঠে আসে।

কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত এ বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের জলবায়ুসংশ্লিষ্ট চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়ের মাধ্যমে এসব সমস্যা মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। কসোভোর মন্ত্রী বন্যা, পানিসম্পদ ব্যবস্থাপনা ও বায়ুর গুণগত মান নিয়ন্ত্রণে তাদের দেশের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিংয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

Manual1 Ad Code

জবাবে বাংলাদেশের পরিবেশগত বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক পর্যায়ে সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। উভয়পক্ষ মনে করে, বহুপক্ষীয় ফোরামে নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ, রাজনৈতিক পর্যায়ে সফর বিনিময় এবং বাণিজ্য প্রতিনিধিদলের সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

এছাড়া রিসাইক্লিং, প্রযুক্তি হস্তান্তর, বর্জ্য ব্যবস্থাপনা ও আগাম সতর্কীকরণ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

কসোভোতে যেসব খাতে দক্ষ পেশাজীবীর ঘাটতি রয়েছে সেসব ক্ষেত্রে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতার প্রস্তাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কসোভোর মন্ত্রী প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য গ্রহণ করেন।

Manual6 Ad Code

বৈঠকে কসোভোর মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। এসময় তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শামা ওবায়েদ ইসলাম।

Manual7 Ad Code

সাক্ষাৎকালে কসোভোর মন্ত্রীকে পাটের তৈরি হস্তশিল্প উপহার দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল উপাদান পাটের বিভিন্ন ব্যবহার ও সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। পাটজাত পণ্যের মান ও নান্দনিকতায় মুগ্ধতা প্রকাশ করেন কসোভোর মন্ত্রী।

এসময় কপ-৩১-এর গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্যও তাকে আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com