• সিলেট, সকাল ৬:১৪, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকার শিক্ষকদের ক্ষেত্রে অত্যান্ত আন্তরিক: এমপি এমরান চৌধুরী

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬
সরকার শিক্ষকদের ক্ষেত্রে অত্যান্ত আন্তরিক: এমপি এমরান চৌধুরী

Manual5 Ad Code

সরকার শিক্ষকদের ক্ষেত্রে অত্যান্ত আন্তরিক: এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি

Manual1 Ad Code

সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘শিক্ষকদের উদ্যেশ্যে বলেন শিক্ষার্থীদের প্রতি আন্তরিকভাবে আদরের সাথে পাঠদান করাতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামী দিনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। আপনাদেরকে শ্রদ্ধাভরে স্বরন করবে। তিনি নব যোগদানকৃত শিক্ষকদের উদ্যেশয়ে বলেন, আপনাদেরকে যেসব জায়গায় পদায়ন করা হয়েছে আপনারা সেই জায়গায় যাবেন।’

তিনি বলেন, ‘নাগরিক ও শিক্ষা সনদ অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই সনদের ক্ষেত্রে যাতে কোনভাবে জালিয়াতি না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। বিগত সরকারের আমলে ব্যাংক থেকে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। তারপরও শিক্ষকদের জন্য পে-স্কেল ঘোষণা করা হয়েছে। সরকার শিক্ষকদের জন্য অত্যান্ত আন্তরিক।’

Manual6 Ad Code

এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, ‘গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের জন্য ৪১হাজার কোটি টাকা ব্যায়ে প্রায় শতাধিক ভবনের কাজ করা হবে। শিক্ষকদের শূন্য পদগুলো পর্যাক্রমে পূরণ করা হবে।’

তিনি শনিবার গোলাপগঞ্জে উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নব যোগদানকৃত ৫৯জন সহকারী শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠানপ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা অডিটোরিয়াম বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি এই নবীণবরন অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।

সাধারণ সম্পাদক মোঃ শরীফ উদ্দিনের পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, উপজেলা প্রাইমারী ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর স্বদেশ চন্দ্র পাল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের, জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি প্রমথেশ দত্ত, সিলেট অঞ্চলের স্কাউটসের কোষাধ্যক্ষ মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিন্নুর আহমদ চৌধুরী, জেলা জুলাই যোদ্ধা সংসদের আহবায়ক লিটন আহমদ, জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবির রহমান শিবলু, সিলেট মহানগর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারিছ আলী, মকসুদুল করিম, শিক্ষক আব্দুল মতিন, শিক্ষক তাজ উদ্দিন ও শাহনূর ইসলাম।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com