• সিলেট, সকাল ৬:১৪, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশ দেখে পালিয়ে গেল তারা, অতঃপর…

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬
সিলেটে পুলিশ দেখে পালিয়ে গেল তারা, অতঃপর…

Manual8 Ad Code

সিলেটে পুলিশ দেখে পালিয়ে গেল তারা, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ টমেটো ও কমলাসহ তিনটি পিকআপ গাড়ি আটক করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌণে ৪টার দিকে অভিযান দিয়ে ভারতীয় অবৈধ পণ্যসহ ট্রাকগুলো জব্দ করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌণে ৪টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান পরিচালনা করা হয়। এসময় চেকপোস্ট পরিচালনাকালে এয়ারপোর্ট থানাধীন মহালদিক এলাকার তাজ ভ্যারাইটিজ স্টোর নামীয় দোকানের সামনে কোম্পানীগঞ্জ হতে সাহেব বাজারগামী দুটি ডিআই পিকআপ ও একটি এইচ মিনি পিকআপ গাড়িকে থামার সংকেত প্রদান করেন। এ সময় গাড়িগুলোর চালকরা পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

 

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

পরে পুলিশ তাদের পিছু ধাওয়া করলে একপর্যায়ে চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়িগুলো রাস্তার রেখে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ পরিত্যক্ত গাড়িগুলো তল্লাশি করে রেজিস্ট্রেশনবিহীন একটি ডিআই পিকআপ (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-১৩-৪৭৫৯)-যুক্ত একটি ডিআই পিকআপ এবং (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-১৯-৯৫২৯)-যুক্ত একটি এইচ পিকআপ গাড়ি থেকে সর্বমোট ৩,৯৯৮ কেজি অবৈধ ভারতীয় টমেটো ও ৩০০ কেজি ভারতীয় ছোট কমলা উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকা।

Manual6 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, ‘উক্ত ঘটনায় এয়ারপোর্ট থানার মামলা নং-১৮, তারিখ-১৩/১১/২০২৬ খ্রিঃ, ধারা- দ্যা স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ এর ২৫ (১) (বি)/২৫ডি রজু করা হয়। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com