• সিলেট, সকাল ৬:১৫, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে আটক ৪, দুইটি পিকআপ জব্দ

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬
জৈন্তাপুরে আটক ৪, দুইটি পিকআপ জব্দ

Manual1 Ad Code

জৈন্তাপুরে আটক ৪, দুইটি পিকআপ জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি

 

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় অবৈধ টমেটোসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় টমেটো পরিবহনে ব্যবহৃত দুটি ডিআই পিকআপ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

Manual4 Ad Code

 

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ অভিযান চালানো হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- কয়েছ আহমদ (১৯), আমিন আহমদ (১৯), আবু তাহের মাহিন (১৭) ও সাইদুল ইসলাম (১৯)।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

পুলিশ জানায়, চেকপোস্টে দুটি ডিআই পিকআপে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়। এ সময় টমেটো বহনকারী দুটি পিকআপসহ চারজনকে আটক করা হয়। উদ্ধার করা ভারতীয় টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা দুটি পিকআপের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

 

Manual1 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।’

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com