• সিলেট, সকাল ৯:২৩, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নভেম্বরের ১৪ দিনে প্রবাসীরা পাঠালেন ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬
নভেম্বরের ১৪ দিনে প্রবাসীরা পাঠালেন ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার

Manual5 Ad Code

ফাইল ছবি

 

নভেম্বরের ১৪ দিনে প্রবাসীরা পাঠালেন ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার
অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

 

Manual7 Ad Code

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২০ হাজার ৯৮০ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে তিনদিনে (বৃহস্পতিবার থেকে শনিবার) প্রবাসী আয় এসেছে ১৬ কোটি ৬০ লাখ ডলার বা দুই হাজার ৫৮ কোটি ৪০ লাখ টাকা।

Manual6 Ad Code

রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। মুখপাত্র আরিফ হোসেন জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৪০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ৩১৫ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১০ শতাংশ।

বিডি-প্রতিদিন

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com