• সিলেট, সকাল ৬:০৩, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যেসব আমলে রিজিক বাড়ে

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬
যেসব আমলে রিজিক বাড়ে

Manual2 Ad Code

যেসব আমলে রিজিক বাড়ে

Manual5 Ad Code

নূর মুহাম্মদ রাহমানী

আধ্যাত্মিক আমলরিজিক শব্দটির পরিধি অত্যন্ত ব্যাপক। এর অর্থ কেবল খাবার বা ধনসম্পদ নয়; বরং মহান আল্লাহর দান করা প্রতিটি নেয়ামতই রিজিকের অন্তর্ভুক্ত-চাই তা পার্থিব হোক কিংবা পারলৌকিক। আমরা সচরাচর খাদ্যবস্তুকে রিজিক বলি, অথচ বিষয়টি এমন নয় বরং ধনসম্পদ, বিদ্যা, শারীরিক সুস্থতা, নেককার জীবনসঙ্গী, সন্তানও রিজিকের অংশ। শাইখ মুহাম্মদ ইবনে সালেহ উসাইমিন (রহ.)-এর মতে, যা কিছু দ্বারা মানুষ উপকৃত হয় তাই রিজিক।

রিজিক মূলত দুই প্রকার : প্রথমত, এমন রিজিক যা মানুষের দেহ টিকিয়ে রাখে। যেমন পানাহার, পোশাক, বাসস্থান, বাহন ইত্যাদি। দ্বিতীয়ত, এমন রিজিক যার দ্বারা দীন-ধর্ম সজীব থাকে। যেমন ধর্মীয় জ্ঞান ও ইমান। মোটকথা যার মাধ্যমে মানুষ কোনো না-কোনোভাবে উপকৃত হয়, সেটাই রিজিক। এসব ধরনের রিজিকের মালিক আল্লাহতায়ালা। আসমানজমিন সৃষ্টির ৫০ হাজার বছর আগেই তিনি সবকিছু নির্দিষ্ট করে রেখেছেন। নিজ প্রজ্ঞা অনুযায়ী সৃষ্টজীবকে তাদের নির্ধারিত রিজিক দান করেন। যা চাইলেও কেউ কেড়ে নিতে পারে না। তবে মাধ্যম ও উপকরণের দ্বারাই পৃথিবীর কার্যক্রম পরিচালিত হয়। তাই হালাল রিজিক অন্বেষণের জন্য শারীরিক ও মানসিক পরিশ্রমের পাশাপাশি বিশেষ কিছু আধ্যাত্মিক আমল রয়েছে, যা রিজিকে বরকত ও প্রাচুর্য এনে দেয়। নিচে এমন কিছু আমলের কথা আলোচনা করা হলো-

Manual8 Ad Code

১. নিয়মিত ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা : রিজিক বাড়ানোর জন্য নিয়মিতি ইস্তেগফার তথা মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার বিকল্প নেই। আল্লাহ বলেন, ‘আমি বলেছি, তোমরা আপন রবের নিকট ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। এবং তোমাদের সমৃদ্ধ করবেন ধনসম্পদ ও সন্তানসন্তুতিতে এবং তোমাদের জন্য উদ্যানরাজি উৎপন্ন করবেন ও তোমাদের জন্য প্রবাহিত করবেন নদনদী।’ (সুরা নুহ : আয়াত : ১০-১২)।

২. অধিক পরিমাণে আল্লাহর জিকির করা : রিজিকে প্রকৃত সমৃদ্ধি ও বরকত পেতে হলে মহান আল্লাহর স্মরণ থেকে উদাসীন হওয়ার সুযোগ নেই। আল্লাহতায়ালা বলেন, ‘যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন।’ (সুরা তোয়া-হা : আয়াত-১২৪)।

Manual7 Ad Code

৩. তাকওয়া বা খোদাভীতি অবলম্বন : মহান আল্লাহর প্রতি সত্যিকার ভয় ও তাকওয়া অর্জনের মাধ্যমেই জীবনে স্থায়ী স্বাচ্ছন্দ্য নেমে আসে এবং আসমানজমিনের সব ধরনের নেয়ামতের দ্বার উন্মুক্ত হয়। আল্লাহতায়ালা বলেন, ‘যদি সেসব জনপদের অধিবাসীরা ইমান আনত ও পরহেজগারি অবলম্বন করত, তবে আমি তাদের জন্য অবশ্যই উন্মুক্ত করে দিতাম আসমান ও জমিনের বরকতসমূহ।’ (সুরা আরাফ : আয়াত-৯৬)।

৪. দান-সদকা করা : সৎকাজে ব্যয় করলে রিজিকে বরকত হয় এবং আল্লাহতায়ালা তাকে বিনিময় দান করেন। আল্লাহ বলেন, ‘আপনি বলুন, আমার রব তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা সংকীর্ণ করেন। আর তোমারা যা কিছু ব্যয় কর, তিনি তার বিনিময় দান করেন। আর তিনি সর্বোত্তম রিজিকদাতা।’ (সুরা সাবা : আয়াত-৩৯)।

৫. আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা : সৎকাজের তাওফিক এবং রিজিকে বরকত হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহর ওপর ভরসা রাখা। কোরআনে এসেছে, ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, তিনি তার জন্য (সংকট থেকে) বের হওয়ার পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করবে না।’ (সুরা তালাক : আয়াত-২-৩)।

৬. সুরা ওয়াকিয়া তিলাওয়াত : নিয়মিত সুরা ওয়াকিয়া পাঠ করা দারিদ্র্য দূর করে এবং রিজিকে সচ্ছলতা আনে। রসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনো অভাব বা ক্ষুধায় আক্রান্ত হবে না।’ (শুআবুল ইমান : হাদিস-২৪৯৮)।

লেখক : শিক্ষাসচিব, জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাত, চাষাঢ়া, নারায়ণগঞ্জ

 

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com