• সিলেট, রাত ১১:২৫, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গোলাপগঞ্জের হাওয়া ম্যাটারনিটি হাসপাতালের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
গোলাপগঞ্জের হাওয়া ম্যাটারনিটি হাসপাতালের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস

Manual4 Ad Code

গোলাপগঞ্জের হাওয়া ম্যাটারনিটি হাসপাতালের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুরে অবস্থিত হাওয়া ম্যাটারনিটি হাসপাতালের উন্নয়ন ও আধুনিকায়নে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসের ডেভেলপমেন্ট কাউন্সেলর এবং ডেপুটি ডেভেলপমেন্ট ডাইরেক্টর মার্টিন ডওসন।

Manual2 Ad Code

১৭ নভেম্বর ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসে এক সৌজন্য সাক্ষাৎকালে হাসপাতালের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ডা. আনোয়ারা আলীর সঙ্গে আলোচনা করেন মার্টিন ডওসন। এ সময় তিনি যুক্তরাজ্যের সহযোগিতায় হাসপাতালটির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেন।

Manual1 Ad Code

স্থানীয় পর্যায়ে মাতৃস্বাস্থ্যসেবা ও প্রসূতি চিকিৎসার মানোন্নয়নে হাওয়া ম্যাটারনিটি হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে গোলাপগঞ্জসহ সিলেট অঞ্চলের মা ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটির অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডা. আনোয়ারা আলী আশা প্রকাশ করেন, যুক্তরাজ্যের সহযোগিতা বাস্তবায়িত হলে হাসপাতালটির চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং এলাকার অসংখ্য মা ও নবজাতক উপকৃত হবেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা বাংলাদেশের স্বাস্থ্য খাতের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। এ ক্ষেত্রে হাওয়া ম্যাটারনিটি হাসপাতালের উন্নয়ন গোলাপগঞ্জের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৃটিশ দূতাবাসের ফরেইন এন্ড সিকিউরিটি পলিসি কর্মকর্তা আহমেদ প্যাটেল ও ইভ ফাউন্ডেশন ও হাওয়া ম্যাটারনিটি হাসপাতালের সিইও হারুন উর রশীদ।
এসময় বৃটিশ দূতাবাসের ডেভেলপমেন্ট কাউন্সেলর এবং ডেপুটি ডেভেলপমেন্ট ডাইরেক্টর মার্টিন ডওসন ও ফরেইন এন্ড সিকিউরিটি পলিসি কর্মকর্তা আহমেদ প্যাটেল এর সাথে সাক্ষাৎ করেন সাংবাদিক কামরুজ্জামান বাবলু , ইভ ফাউন্ডেশন এর ভলেন্টিয়ার সাদেক উজ্জামান আরিফ, হামিদুজ্জামান জামিল, ইমদাদুল হক কামিল, জান্নাতুল ফেরদৌস রুমা, ওবায়দুল হক তামিম, সাব্বির আহমেদ তায়েফ, কয়েস আহমদ।-বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com