• সিলেট, রাত ১১:২৬, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

Manual5 Ad Code

সিলেট ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

 

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

নাশকতার আশঙ্কায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত ১৮ নভেম্বর বিকাল ৪টা থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। বিমানবন্দরের ভেতরে ও বাইরে বাড়ানো হয়েছে নজরদারি। মোতায়েন করা হয়েছে আনসার ও এপিবিএনের সদস্য।

এ বিষয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন বলেন, ঢাকা থেকে বুধবার (১৮ নভেম্বর) নিরাপত্তা সতর্কতা পেয়েছি। এরপর বিকাল ৪টা থেকে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে বাইরের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত আনসার ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ওসমানী বিমানবন্দরের প্রবেশপথ, বাউন্ডারি ও ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে।

Manual7 Ad Code

বেবিচকের নির্দেশনায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল বজায় রাখতে বলা হয়েছে। রাতে ফ্লাইট পরিচালিত হয় না, এমন বিমানবন্দরেও টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহন তল্লাশি ও নিরাপত্তা টহল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com