• সিলেট, রাত ১১:২৫, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে প্রতিমন্ত্রীর বাসায় আ গু ন, যা বলছেন নেতারা

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬
সিলেটে প্রতিমন্ত্রীর বাসায় আ গু ন, যা বলছেন নেতারা

Manual5 Ad Code

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

 

সিলেটে প্রতিমন্ত্রীর বাসায় আ গু ন, যা বলছেন নেতারা

নিজস্ব প্রতিবেদক

 

 

Manual4 Ad Code

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে মহানগরীর দাড়িয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Manual5 Ad Code

 

জানা গেছে, ভোররাতের কোনো একসময় বাসার সামনের গেটে কাপড়জাতীয় কিছু দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। সিলেটে সফরে এলে প্রতিমন্ত্রী নিজেও সেখানে অবস্থান করেন।

ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এদিকে আগুনের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। স্থানীয়রা কয়েকজন জানান, বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু পুলিশ বলছে, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

 

ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে দাড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসায় যান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সেখানে তিনি বলেন, ‘এখানে কোনো আগুন লাগেনি, এই ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। এদিক দিয়ে যাওয়ার সময় কেউ বোমা সদৃশ কিছু ছুঁড়ে ফেলে চলে গেছে।’

Manual6 Ad Code

 

তিনি আরও বলেন, ‘এরা ছিঁচকে চোরের মতো, এদের কোনো সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।’

Manual3 Ad Code

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, ‘প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com