• সিলেট, রাত ১০:১৮, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
সিলেটে হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি

Manual5 Ad Code

সিলেটে হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

দেশের তৃণমূল থেকে ক্রিকেটার বের করে আনার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ধাপে সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি খোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

 

রবিবার (২২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিসিবি একাডেমি বানানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। জানিয়েছেন স্থানীয় এই একাডেমিগুলো নিয়ে তাঁর কী পরিকল্পনা রয়েছে।

 

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

তামিম বলেন, ‘বিসিবি একসঙ্গে ছয় থেকে সাতটি শহরে একাডেমি চালু করতে যাচ্ছে। তবে আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ করতে চাই না। স্থানীয় একাডেমিগুলো থাকা খুবই জরুরি। কারণ, তারাই খেলোয়াড় তৈরি করে।’

 

তামিম আরও বলেন, ‘সিলেটে যদি একটা একাডেমি হয়, সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোরও আছে। আমার কী লাগবে একাডেমি শুরু করতে? বল আর কাপড়। আমার সব সুযোগ-সুবিধা আছে। একইভাবে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালেও। কোচও আছে। জেলা ও বিভাগীয় কোচদের আমরা বেতন দিই। তারা তিন-চার মাস কাজ করার পর অনেক সময় আর কাজ থাকে না। এই একাডেমিগুলো চালু হলে তারাও কাজ করার সুযোগ পাবেন।’

 

জেলা-বিভাগীয় পর্যায়ের কোচগুলো একটা নির্দিষ্ট সময়ের পর ‘বেকার’ হয়ে পড়েন। তাঁদেরই কাজে লাগানোর পরিকল্পনা করছেন তামিম। সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘আমি জেলার কোচদের বেতন দিই। বিভাগীয় কোচদেরও বেতন দিই। তারা তিন মাস-চার মাস কাজ করেন। তারপরে তাদের কোনো কাজ থাকে না অনেক সময়। ওনারাই এই একাডেমিগুলোতে এখন কাজ করবে। সবই তো আমার কাছে আছে। আমি বেতনও দিচ্ছি, মাঠও আছে, ইনডোরও আছে। তবে এই জিনিসটা আমার বাস্তবায়ন করতে একটা বল আর কাপড় লাগবে। এছাড়া আর কোনো কিছু না।’

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com