সিলেটে পুলিশের হাতে যুবক আটক, অতঃপর…
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জকিগঞ্জে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ শাহরুল আহমদ (২২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের জালালপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক শাহরুল আহমদ উপজেলার পশ্চিম লোহার মহল, চান্দশ্রীকোনা গ্রামের মৃত মো. আলী হোসেনের ছেলে। বর্তমানে তিনি জালালপুর গ্রামে বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বসতবাড়ির দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তাঁকে আটক করা হয়।
পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
এব্যাপারে সিলেট জেলা পুলিশ জানায়, রবিবার (২২ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম