• সিলেট, রাত ১০:৩২, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যুবলীগের সাবেক প্রচার সম্পাদক গ্রে প্তা র

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
সিলেটে যুবলীগের সাবেক প্রচার সম্পাদক গ্রে প্তা র

Manual6 Ad Code

সিলেটে যুবলীগের সাবেক প্রচার সম্পাদক গ্রে প্তা র

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে নগরীর আখালিয়া ও সোনাতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট মহানগর যুব লীগের সাবেক প্রচার সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য তালুকদার মোহাম্মদ আব্দুস সোবহান (৫৭) এবং হাফিজুর রহমান সাহান(২৪)।

 

Manual5 Ad Code

গ্রেপ্তার আব্দুস সোবহান সুনামগঞ্জের ছাতক উপজেলার তালুকদারপাড়া এলাকার মৃত তালুকদার মোহাম্মদ আনিস আলীর ছেলে। তিনি সিলেট নগরীর আখালিয়ার বড়গুল আবাসিক এলাকার বাসিন্দা। অপরদিকে, হাফিজুর রহমান সাহান সিলেটের জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকার আফতাবুল হকের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতরাত আনুমানিক আড়াইটার দিকে আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সোবহানকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গত ১ আগস্ট জালালাবাদ থানাধীন আলীনগর কমিউনিটি ক্লিনিকের সামনে মিছিল ও মোমবাতি প্রজ্বলনের ঘটনা ঘটে। একই দিন তেমুখী থেকে তেলীবাজার বাইপাস সড়কেও ঝটিকা মিছিল হয়। এসব ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আব্দুস সোবহানকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

Manual3 Ad Code

 

অন্যদিকে,সোনাতলা এলাকায় অভিযান চালিয়ে হাফিজুর রহমান সাহানকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলচত্বরে হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্র-জনতাকে মারধর ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে হাফিজুর রহমান সাহানকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়,গ্রেপ্তারকৃত দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com