• সিলেট, রাত ১১:০৫, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬
সিলেটে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার

Manual1 Ad Code

সিলেটে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

সিলেটসহ সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর)।

 

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অনলাইনে এ কার্যক্রম চলবে আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করা যাবে। কর্মসূচির আওতায় ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে। অন্যদিকে, ছাত্রদের দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।

 

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। পরে প্রতিষ্ঠানের বাছাই কমিটি আবেদন ও তথ্য যাচাই করে যোগ্য শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি ব্যবস্থাপনা সফটওয়্যারে অন্তর্ভুক্ত করবে।

 

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব তথ্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানোর শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা। এরপর উপজেলা বা মহানগর এলাকার উপদেষ্টা কমিটির সুপারিশ করা শিক্ষার্থীদের তালিকা ১৩ ডিসেম্বর রাত ১০টার মধ্যে ট্রাস্টে পাঠাতে হবে।

 

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর নতুন করে কোনো শিক্ষার্থীর তথ্য অন্তর্ভুক্ত বা পাঠানোর সুযোগ থাকবে না। তাই সময়সীমার মধ্যেই আবেদন সংগ্রহ, যাচাই-বাছাই এবং তথ্য পাঠানোর কাজ শেষ করতে হবে।

যেভাবে আবেদন করতে হবে-

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে প্রথমবার প্রবেশের ক্ষেত্রে কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নতুন পাসওয়ার্ড তৈরি করে ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।

Manual2 Ad Code

 

উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে mis.hsp@pmeat.gov.bd ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

Manual2 Ad Code

এ ছাড়া উপবৃত্তি-সংক্রান্ত তথ্য বা প্রয়োজনে অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯১৬৬৫৮২৩০ ও ০১৩১৬৬৫৮৫২৯ নম্বরে হেল্পলাইনে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com