• সিলেট, রাত ১২:২৯, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৭৭ লাখ টাকার মালামাল আটক

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
সিলেটে ৭৭ লাখ টাকার মালামাল আটক

Manual6 Ad Code

সিলেটে ৭৭ লাখ টাকার মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৭ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাই মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, শ্রীপুর, বিছনাকান্দি, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল বিওপি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

Manual1 Ad Code

 

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, শ্রীপুর, বিছনাকান্দি, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় অবৈধ কসমেটিকস, মহিষ, ফুচকা, টমেটো, গাড়ীর টায়ার, গরু, ফল, কম্বল আটক করা হয়। এবং একই অভিযানে বাংলাদেশ হতে পাচারকালে রসুন, সোয়েটার আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজারমূল্য ৭৭ লাখ ১৯ হাজার ৪০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com