• সিলেট, রাত ১০:৪১, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যেভাবে মোটরসাইকেল চু/রি করতেন তারা, অতঃপর…

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
সিলেটে যেভাবে মোটরসাইকেল চু/রি করতেন তারা, অতঃপর…

Manual2 Ad Code

সিলেটে যেভাবে মোটরসাইকেল চু/রি করতেন তারা, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত বিশেষ মাস্টার চাবিসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) । এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও তিনটি বিশেষভাবে তৈরি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন,সিলেটের শাহপরান (রহ.) থানার পূর্ব ভাটপাড়া এলাকার মৃত জয়নাল আহমেদের ছেলে নাজমুল আহমেদ নাজু (৩১)হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্গানগর গ্রামের মো. মীরজাহান মিয়া ওরফে মিজান মিয়ার ছেলে মো. ইমরুল হাসান সিনবাদ ওরফে ইমরান (২৯), সিলেটের বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মো. আব্দুল মতিন ওরফে রাজু ওরফে মতি (২৯) এবং চট্টগ্রামের মীরসরাই উপজেলার সেনবাগ এলাকার মৃত ওবায়দুল হক ছেলে সজল আহমদ ইয়াছিন (৩২)।

 

Manual2 Ad Code

জানা যায়, গত ২৭ নভেম্বর দুপুর ১টার দিকে কোতোয়ালী মডেল থানার কুমারপাড়া এলাকার তাকওয়া মসজিদ সংলগ্ন ব্যতিক্রম পার্লারের নিচে লাল রঙের একটি হিরো হোন্ডা গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল তালাবদ্ধ করে জুমার নামাজ আদায় করতে যান আরিফ আহমেদ নাঈম (৩৫)। নামাজ শেষে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি আর খুঁজে পাননি। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন।

Manual6 Ad Code

পরে তার অভিযোগের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানার একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট নগরীর কুদরতউল্লাহ মার্কেটের সামনে অভিযান চালায়।এসময় নাজমুল আহমেদ নাজু (৩১) নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত বিশেষভাবে তৈরি দুটি মাস্টার চাবি উদ্ধার করা হয়।

পরে গ্রেফতার নাজমুলের দেওয়া চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৫টায় শাহপরান (রহ.) থানার পীরেরচক এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে চুরি হওয়া লাল রঙের হিরো হোন্ডা গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট-হ-১৩-৬২০৩), লাল রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট-ল-১১-২৫৭৩) এবং মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত আরও একটি বিশেষ মাস্টার চাবি জব্দ করা হয়।

Manual8 Ad Code

পুলিশে জানায়, গ্রেফতার ব্যক্তিরা চোর চক্রের সদস্য । তাদের বিরুদ্ধে সিলেট বিভাগ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নাজমুল আহমেদ নাজুর বিরুদ্ধে পেনাল কোডের দুটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ইমরুল হাসান সিনবাদের বিরুদ্ধে পেনাল কোডের ছয়টি ও দ্রুত বিচার আইনে একটি মামলা এবং আব্দুল মতিন ওরফে হেরাজু মতির বিরুদ্ধে পেনাল কোডের ছয়টি ও দ্রুত বিচার আইনে একটি মামলার তথ্য পাওয়া গেছে।

 

Manual5 Ad Code

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় মামলা করা হয়ে । পরে চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com