• সিলেট, রাত ১০:৪১, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ‘কাশীনাথ স্মরণোৎসব’ অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
সিলেটে ‘কাশীনাথ স্মরণোৎসব’ অনুষ্ঠিত

Manual1 Ad Code

সিলেটে ‘কাশীনাথ স্মরণোৎসব’ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

গান-নৃত্য আর জীবন-কর্ম আলোচনার মধ্য দিয়ে শ্রীমদ্ভাগবতের প্রথম কাব্যানুবাদক ও প্রখ্যাত গীতিকার কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাঁর রচিত গান নিয়ে আয়োজন করা হয় ‘কাশীনাথ স্মরণোৎসব’।

Manual5 Ad Code

সিলেট নগরীর নবীন-প্রবীণ শিল্পীদের কণ্ঠে কাশীনাথের জীবন ও মৃত্তিকাসংলগ্ন গানের কথা-সুর সৃষ্টি করে এক বাউলিয়ানা আবহের। কাশীনাথ দাশ তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাশীনাথ স্মৃতি পরিষদ সিলেট এ স্মরণোৎসব আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- পরিষদের সভাপতি প্রমথেশ দাশ তালুকদার। স্বাগত বক্তব্যের পর শুরু হওয়া সাংস্কৃতিক পরিবেশনায় কাশীনাথ দাশ রচিত ‘এ ভব সংসারের মাঝে কেন পাঠাও দয়াল হরি’, ‘শুন গো ধ্বনি ঐ যে শুনি’, ‘মা মা বলে আর ডাকবো না’, ‘কাল শশী বাজায় বাঁশি’-‘প্রাণ সখি গো কোথায় রইল, প্রাণনাথ আইলো না’ ইত্যাদিসহ বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করা হয়।

পাশাপাশি বিভিন্ন লোকগান ও ধামাইল পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ছিলেন সিলেটের বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, শামীম আহমদ, তন্বী দেব, লিংকন দাশ ও আশরাফুল ইসলাম অনি। এছাড়া দলীয়ভাবে পরিবেশনায় অংশ নেন গীতবিতান বাংলাদেশ এবং স্বরলিপি, সিলেটের শিল্পীবৃন্দ। নৃত্য পরিবেশন করেন ছন্দনৃত্যালয়ের শিল্পীরা।

অনুষ্ঠানের শুরুতে কাশীনাথের জীবনী পাঠ করেন সংস্কৃতিকর্মী ঈশিতা ঘোষ চৌধুরী। পরে লেখক ও লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ রচিত ‘কাশীনাথের স্মৃতির উঠোনে’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন শেষে কাশীনাথের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন সুমনকুমার দাশ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন- লেখক-গবেষক পার্থ তালুকদার। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রণবকান্তি দেব ও অর্চি ভট্টাচার্য্য। অনুষ্ঠানে সিলেটের শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে শ্রীমদ্ভাগবতের প্রথম কাব্যানুবাদক শ্রী কাশীনাথ দাশ তালুকদার ১৩১৮ বঙ্গাব্দের ২১ আশ্বিন (১৯১১ সালের ৮ই অক্টোবর) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মেঘারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রাম্য সালিশবিচারক হিসেবে তাঁর ছিল বিশেষ খ্যাতি। তখনকার দিনে আদালত থেকে বিচারপ্রার্থী উভয়পক্ষকে তাঁর কাছে পাঠানো হলে তিনি সুষ্ঠুভাবে তা মীমাংসা করে দিতেন।

Manual7 Ad Code

তিনি একাধারে শিক্ষক, গীতিকার, অনুবাদক, সালিশ বিচারক, পোস্টমাস্টার ও চিকিৎসক হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর রচিত শ’খানেক ধামাইল গান, সূর্যব্রত সংগীত, বাউল গান বাংলা লোকগানের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাঁর উল্লেখযোগ্য তিনটি গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ভাগবত (বাংলায় কাব্যানুবাদ), শ্রীশ্রী কৃষ্ণলীলা কীর্তন ও সূর্যব্রত সংগীত এবং রাধাকৃষ্ণ লীলাসংগীত।

 

Manual5 Ad Code

এছাড়াও তাঁকে নিয়ে এ পর্যন্ত শ’খানেক প্রবন্ধ, গবেষণাধর্মী বই ও স্মরণিকা প্রকাশিত হয়েছে। ২০০৫ সালে তাঁর গান নিয়ে ‘রাধাকৃষ্ণের পাশা খেলা’ নামে একটি গানের অডিও ক্যাসেট রিলিজ পায়। কাশীনাথ দাশ তালুকদার ১৯৮০ সালের ২ নভেম্বর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com