• সিলেট, রাত ১০:৪১, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হেপাটাইটিস অ্যালায়েন্সের আন্তর্জাতিক প্রতিবেদনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কার্যক্রম

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
হেপাটাইটিস অ্যালায়েন্সের আন্তর্জাতিক প্রতিবেদনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কার্যক্রম

Manual3 Ad Code

হেপাটাইটিস অ্যালায়েন্সের আন্তর্জাতিক প্রতিবেদনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কার্যক্রম

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

 

বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স প্রকাশিত ‘ওয়ার্ল্ড হেপাটাইটিস টেস্টিং উইক ২০২৫’-এর দ্বিতীয় প্রতিবেদনে স্থান পেয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আয়োজিত ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের হেপাটাইটিস সচেতনতামূলক কার্যক্রমের ছবি। প্রতিবেদনের প্রচ্ছদ ও অভ্যন্তরীণ পাতায় এই কার্যক্রমের ছবি রয়েছে।

Manual8 Ad Code

২০২৫ সালের ২২ নভেম্বর মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতামূলক সেমিনার এবং হেপাটাইটিস বি ও সি ভাইরাসের বিনামূল্যে পরীক্ষার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দসহ সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক প্রতিবেদনের প্রচ্ছদের প্রতিকৃতি সংবলিত স্মারক মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরীর হাতে তুলে দিয়েছেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মোহাম্মদ আলী। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এই স্মারক তুলে দেন তিনি।

Manual6 Ad Code

অধ্যাপক ডা. মোহাম্মদ আলী ২০১০ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম লিভার প্রতিস্থাপনকারী চিকিৎসক হিসেবে বিশেষ কৃতিত্বের অধিকারী। তিনি সিলেট তথা উপমহাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক।

 

স্মারক তুলে দেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ইশরাত ইবনে ইসমাইল।

স্মারক প্রদান অনুষ্ঠানে অধ্যাপক ডা. মোহাম্মদ আলী বলেন, ‘হেপাটাইটিসের মতো নীরব ঘাতক রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং বিনামূল্যে পরীক্ষার সুযোগ সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

Manual4 Ad Code

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটির এ কার্যক্রমের স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতা ও জনস্বাস্থ্য সচেতনতায় অবদানের ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা জোগাবে।’

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক এই প্রতিবেদনে স্থান পাওয়াকে বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com