• সিলেট, রাত ১০:৪৯, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেঞ্চুগঞ্জকে টাইব্রেকারে হারাল সিলেট সিটি

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
ফেঞ্চুগঞ্জকে টাইব্রেকারে হারাল সিলেট সিটি

Manual4 Ad Code

ফেঞ্চুগঞ্জকে টাইব্রেকারে হারাল সিলেট সিটি

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে টাইব্রেকারে জয় পেয়েছে সিলেট সিটি করপোরেশন ফুটবল দল।

Manual4 Ad Code

 

শনিবার (২৮ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে ফেঞ্চুগঞ্জ উপজেলা দল ও সিলেট সিটি করপোরেশন ফুটবল দলের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৭-৬ গোলে ফেঞ্চুগঞ্জকে হারায় সিটি।

Manual4 Ad Code

 

ম্যাচে অসাধারণ নৈপুণ্যের সুবাদে প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন সিলেট সিটি কর্পোরেশন ফুটবল দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাদিক আহমদ। ম্যাচ শেষে তার হাতে প্লেয়ার অব দ্যা ম্যাচ স্মারক ও প্রাইজমানি বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা প্রদান করা হয়।

 

Manual1 Ad Code

সাদিক আহমদের হাতে এই পুরস্কার তুলে দেন সাবেক কৃতি ক্রীড়াবিদ প্রবীর রঞ্জন দাস ভানু বাবু, সাবেক ক্রীড়াবিদ এন কে দে এবং সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও সিলেট সিটি করপোরেশন প্রতিনিধি রুবেল আহমদ নান্নু।

 

 

এদিকে, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ প্রতিদিন মাঠে এসে উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের ক্রীড়ামোদী জনসাধারণের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব রেজাউল করিম নাচন।

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com