• সিলেট, রাত ১০:৪৯, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সাড়ে ৬৫ লাখ টাকার ‘বুঙ্গার মাল’ জব্দ

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
সিলেটে সাড়ে ৬৫ লাখ টাকার ‘বুঙ্গার মাল’ জব্দ

Manual5 Ad Code

সিলেটে সাড়ে ৬৫ লাখ টাকার ‘বুঙ্গার মাল’ জব্দ

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

 

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ১৯ বিজিবি এসব পণ্য জব্দ করে।

 

 

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের বিছানাকান্দি, শ্রীপুর, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, সংগ্রাম ও সোনার হাট বিওপির সদস্যরা অভিযান চালিয়ে গরু, মহিষ, কসমেটিক্স, কমলা, কম্বল, জিরা, টমেটো, গাড়ির টায়ার,চকোলেট, মুভ স্প্রে, চিপস এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও সোয়েটারের চালান জব্দ করে।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা।

 

বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এদিকে বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন কানাইঘাটের সুরইঘাট ও জৈন্তাপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৪ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় রসুন ও গরু জব্দ করতে সক্ষম হয়েছে।

Manual4 Ad Code

 

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

উভয় অধিনায়ক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com