• সিলেট, সকাল ১০:০৭, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে মনোনয়নপত্র কিনেছেন ৩২ প্রার্থী

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫
সিলেটে মনোনয়নপত্র কিনেছেন ৩২ প্রার্থী

Manual3 Ad Code

সিলেটে মনোনয়নপত্র কিনেছেন ৩২ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরালো হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটের ছয়টি সংসদীয় আসনে এখন পর্যন্ত ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

Manual3 Ad Code

বুধবার (২৪ ডিসেম্বর) জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৩২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

 

আসনভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের তথ্যে দেখা যায়- সিলেট-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ-অধিকার পরিষদ ও বাসদ (মার্কসবাদী)—এই পাঁচটি দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-২ আসনে বিএনপি, খেলাফত মজলিস বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ-অধিকার পরিষদ ও গণফোরাম-এরের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া এই আসনে বিএনপির পক্ষ থেকে আরও একটি অতিরিক্ত মনোনয়ন ফরম কেনা হয়েছে।

 

সিলেট-৩ আসনে সবচেয়ে বেশি অর্থাৎ ৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এখানে বিএনপি, জামায়াতে ইসলামি, খেলাফত মজলিস বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি (জিএম কাদের গ্রুপ), ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-৪ আসনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস ও গণ-অধিকার পরিষদের প্রার্থীরা নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Manual4 Ad Code

 

সিলেট-৫ আসনে বিএনপি, জামায়াতে ইসলামি, জমিয়তে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-৬ আসনে বিএনপি, গণ-অধিকার পরিষদ ও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি এই আসনেও বিএনপির পক্ষ থেকে আরও একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

Manual7 Ad Code

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী এই মনোনয়নপত্রগুলো বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি আপিল করতে পারবেন প্রার্থীরা। এবং এই আপিল নিষ্পত্তি করা হবে আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

 

Manual2 Ad Code

এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, নির্বাচনের সময়সূচি ঘিরে সিলেট অঞ্চলে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক প্রচারণা ও নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com