• সিলেট, দুপুর ১:০৩, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় মনোনয়ন জমা দিলেন বিএনপি-জামায়াতসহ ৮ প্রার্থী

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫
কুলাউড়ায় মনোনয়ন জমা দিলেন বিএনপি-জামায়াতসহ ৮ প্রার্থী

Manual3 Ad Code

কুলাউড়ায় মনোনয়ন জমা দিলেন বিএনপি-জামায়াতসহ ৮ প্রার্থী

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াতসহ মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

Manual1 Ad Code

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলের সময় স্বস্ব প্রার্থী তাদের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

Manual3 Ad Code

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, মনোনয়ন দাখিলকারীদের মধ্যে রয়েছেন- বিএনপির মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমির মো. সায়েদ আলী, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান, আল-ইসলাহ নেতা মো. ফজলুল হক খান সাহেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com