• সিলেট, রাত ৪:৩৩, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি সবসময় চা শ্রমিকদের পাশে আছে : নাসের রহমান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬
বিএনপি সবসময় চা শ্রমিকদের পাশে আছে : নাসের রহমান

Manual8 Ad Code

বিএনপি সবসময় চা শ্রমিকদের পাশে আছে : নাসের রহমান

Manual4 Ad Code

রাজনগর প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় গেলে চা বাগানে বসবাসরত শ্রমিক পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু এবং চা শ্রমিকদের দৈনিক মজুরি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ২৪৫ টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার–৩ (রাজনগর–মৌলভীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান।

Manual1 Ad Code

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এ সদস্য নাসের রহমান আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে চা বাগানে বসবাসরত শ্রমিক পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে নারী শ্রমিকরা চাল, ডাল, লবণ, তেলসহ আনুষঙ্গিক ভোগ্যপণ্য বিনামূল্যে পাবেন, যার বাজারমূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা। শুক্রবার সন্ধ্যায় রাজনগর চা বাগানের নাট মন্দিরে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

 

Manual6 Ad Code

এর আগে গত ২২ জানুয়ারি মৌলভীবাজারের আইনপুর মাঠে বিএনপির নির্বাচনী বৃহত্তম জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চা শ্রমিকদের জন্যও বিশেষ কর্মসূচির আওতায় আনার ঘোষণা দেন।এম নাসের রহমান বলেন, চা বাগানের শ্রমিক ভাই-বোনেরা যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেন, তাহলে চা শ্রমিকদের দৈনিক মজুরি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ২৪৫ টাকায় উন্নীত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং ভূমির অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, বিএনপি সবসময় চা শ্রমিকদের জন্য কাজ করেছে। আপনারা যদি আগে আরও বেশি করে ধানের শীষকে মূল্যায়ন করতেন, তাহলে আরও বেশি সুযোগ-সুবিধা পেতেন। এখন আপনারা ধানের শীষে ভোট দেবেন শুনে ভালো লাগছে। আগামী ১২ ফেব্রুয়ারি সকল চা বাগানের মা-বোনেরা সকলে মিলেমিশে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবেন। নাসের রহমান বলেন, চা শ্রমিকদের নিয়ে তাঁর একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

 

তিনি সংসদে গেলে চা শ্রমিকদের মজুরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে একটি বিল আকারে সংসদে উত্থাপনের চেষ্টা করবেন। একই সঙ্গে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ২৪৫ টাকায় উন্নীত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

 

উপজেলার টেংরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহরম আলীর সভাপতিত্বে এবং চা শ্রমিক নয়ন সিংহের পরিচালনায় আরও বক্তব্য রাখেন এম নাসের রহমানের কনিষ্ঠ কন্যা মাহিবা রহমান, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম শেলুন, চা শ্রমিক নেত্রী গীতা কানু, বর্তমান মেম্বার বাবুল মাদ্রাজি পাশী, মন্টু নুনিয়া ও দুলো অলমিক।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান, মো. হেলু মিয়া, আশারাফুজ্জামান খান নাহাজ, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com