• সিলেট, রাত ১১:৫৯, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘মৌলভীবাজার-৩ আসনে সুষ্ঠু ভোট উপহার দিয়ে সেনাবাহিনী ঘরে ফিরবে’

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
‘মৌলভীবাজার-৩ আসনে সুষ্ঠু ভোট উপহার দিয়ে সেনাবাহিনী ঘরে ফিরবে’

Manual6 Ad Code

‘মৌলভীবাজার-৩ আসনে সুষ্ঠু ভোট উপহার দিয়ে সেনাবাহিনী ঘরে ফিরবে’

Manual6 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি

Manual7 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনার লক্ষ্যে সেনাবাহিনী প্রেস ব্রিফিং করেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পনেরো ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক মৌলভীবাজার-৩ আসনের দায়িত্বে নিয়োজিত ইউনিটের সকল সদস্যদের পেশাগত ভাবে দায়িত্ব পালনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি আগামীকালের নির্বাচনে সবাইকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে উৎসব মুখর পরিবেশে প্রত্যেকের জন্য মূল্যবান ভোট প্রদানের পরিবেশ বজায় রাখার জন্য কর্ম পরিকল্পনা অনুযায়ী সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার উৎসাহ প্রদান করেন।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, মৌলভীবাজার জেলার আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ ও র‌্যাব), প্যারা মিলিটারি ফোর্স (বিজিবি ও আনসার) এবং সামরিক বাহিনীর সমন্বিত কর্ম পরিকল্পনা অত্যন্ত সুপরিকল্পিত।

Manual6 Ad Code

তিনি আশা ব্যক্ত করেন, আগামীকাল মৌলভীবাজার-৩ আসনের সকল ভোটার উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং সুষ্ঠু ভোট মৌলভীবাজার-৩ আসনে উপহার দিয়ে সেনাবাহিনী ঘরে ফিরবে। এছাড়াও সুষ্ঠু ভোট কার্যক্রমে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে জনস্বার্থে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com