• সিলেট, রাত ১২:৪৯, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট মহানগর বিএনপিতে আরিফসহ ৫৭ উপদেষ্টা

admin
প্রকাশিত জুলাই ৮, ২০২৬
সিলেট মহানগর বিএনপিতে আরিফসহ ৫৭ উপদেষ্টা

Manual1 Ad Code

সিলেট মহানগর বিএনপিতে আরিফসহ ৫৭ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

 

Manual7 Ad Code

সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিলেট মহানগরের ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।

Manual5 Ad Code

 

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত বুধবার (৮ জুলাই) কমিটি অনুমোদিত করেন।

 

অনুমোদিত উপদেষ্টা কমিটিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় সিনিয়র নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির ১ নম্বর উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক ও শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া ক্রমানুসারে আমিরুজ্জামান চৌধুরী দুলু, হাজী ইসরাইল মিয়া, আহাদুস সামাদ, আবদুল আলীম দীপক, এডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, এডভোকেট আবদুল মুকিত জাহাঙ্গীর, এডভোকেট আতিকুর রহমান সাবু, আব্দুর রহিম, ফারুক আহমদ, সাব্বির হোসেন বাচ্চু, সমীর কান্তি পুরকায়স্থ, মুফতি বদরুর নূর শায়েক, সাইদুর রহমান ভুইয়াই, সাহাব উদ্দিন, আলাউদ্দিন বাদশা, আবদুল মুনিম পারভেজ, ছানা মিয়া, অধ্যাপক মনির আহমদ, ইফতেখার আহমদ সোহেল, মোঃ আজমল আলী, নূরুল ইসলাম চৌধুরী শাবুল, আশরাফ গাজী, মোতাহার হোসেন জিহাদ, সামছু উদ্দিন, মোস্তাক উদ্দিন আহমদ, শেখ মোঃ ইলিয়াস আলী, রুস্তম আলী, ফাত্তাহ বক্সী, আলতাব মিয়া, পিয়ার উদ্দিন পিয়ার (শাপলাবাগ), হাজী মিলাদ আহমদ, আব্দুল মুকিত, আক্তার হোসেন মিন্টু, আবদুস সাত্তার আমিন, গুলজার আহমদ, আবিদ আব্দুল্লাহ, শহিদুল হোসেন মামুন, লুৎফুর রহমান, আশরাফ হোসেন আরমান, সৈয়দ বাবুল, হায়দার আহমদ হারুন, জাহাঙ্গীর খান, জিয়া উদ্দিন চৌধুরী লিটন, এ বি এম মুসা, আব্দুল আজিজ পাটোয়ারী, সোহেল বাসিত, ডাং ছমির, শামীম আহমদ শামু, সাহেল ইব্রাহিম, ময়নুল হক চৌধুরী, মোঃ সাদিক আহমদ, সুদীপ কুমার দেব, আবু সুফিয়ান, আলী আহমদ সাজাই, মোঃ রাশিদুল হাসান শাকির এবং আব্দুর রহিম (দক্ষিণ সুরমা)।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

দলীয় দায়িত্বশীলরা জানান, অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিকদের সমন্বয়ে গঠিত এই উপদেষ্টা পরিষদ আগামী দিনে সিলেট মহানগর বিএনপির দলীয় সিদ্ধান্ত গ্রহণ এবং রাজনৈতিক কর্মসূচীতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও অভিভাবকত্ব প্রদান করবেন।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com