• সিলেট, রাত ১২:১৩, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ফ্রান্স, বিশ্বনাথ উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৫
জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ফ্রান্স, বিশ্বনাথ উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

Manual7 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি: ফ্রান্সের লাকর্নভে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ফ্রান্স, বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

গত ১২ অক্টোবর (রবিবার) স্থানীয় সময় বিকাল ৭টায় লাহোর রেস্টুরেন্টের হলরুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাবেক বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা ফারুক আহমেদ, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেত্রী তাহসিনা রুশদীর লুনা।
তিনি বলেন,
“আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দেশ-বিদেশের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্রান্সসহ যেসব দেশে পোস্টাল ব্যালটে ভোট হবে, সেখানে প্রবাসী ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে।”
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামরুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন সাবেক বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা ও ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র সদস্য ইকবাল হোসেন জগলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
ছমক আলী, আশিকুজ্জামান আশিক (সাবেক যুগ্ম সম্পাদক, সিলেট জেলা ছাত্রদল ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দল),
মারুফ আহমেদ ডালিম, কামাল আহমেদ, আবুল হোসেন আবুল,
এনামুল হক (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ও ফ্রান্স যুবদল),
শামীম আহমেদ (সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ঐক্য ফোরাম)
ও সাবেক ছাত্রনেতা রাহেল আহমদ।
বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তাহসিনা রুশদীর লুনা ছাড়া বিকল্প নেই—এই দাবি তাঁরা কেন্দ্রীয় বিএনপি’র কাছে জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সিনিয়র সহ-সভাপতি নজির আহমেদ, সিনিয়র সদস্য শাহ জাহান, বিকাশ পাল, শাহ আলম, আলী হোসেন, জুবেল আহমেদ, শাহ ফাহাদ আহমদ, সাজু আহমেদ, সামাদ আহমেদ, আব্দুল মতিন, রেজা মিয়া, সম্রাট আহমদ, শাহ রাহাদ আহমদ, নুরুল ইসলাম, এবং আরও অনেকে।
সভা শেষে দেশ, জাতি ও প্রবাসে অবস্থানরত সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com