• সিলেট, সকাল ১০:৫৫, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ দলীয় জোট প্রার্থীর কাছে হারলেন উবায়দুল্লাহ ফারুক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬
১১ দলীয় জোট প্রার্থীর কাছে হারলেন উবায়দুল্লাহ ফারুক

Manual4 Ad Code

১১ দলীয় জোট প্রার্থীর কাছে হারলেন উবায়দুল্লাহ ফারুক

নিজস্ব প্রতিবেদক

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী হিসেবে খেজুরগাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

মোট ১৫৮টি ভোটকেন্দ্রের প্রাপ্ত সেন্টারভিত্তিক ফলাফলে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি)। যদিও পোস্টাল ব্যালেটের ভোটের হিসাব এখনো চূড়ান্ত হয়নি এবং আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।

 

Manual3 Ad Code

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার সবকটি কেন্দ্রের ফলাফলে দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছে ৪৪ হাজার ১৮১ ভোট। একই উপজেলায় খেজুরগাছ প্রতীক পেয়েছে ২০ হাজার ৬৬০ ভোট।

 

অন্যদিকে নিজ উপজেলা কানাইঘাটে খেজুরগাছ প্রতীক এগিয়ে থাকলেও সামগ্রিক ফলে পিছিয়ে পড়েন উবায়দুল্লাহ ফারুক। কানাইঘাটে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯২৪ ভোট। সেখানে দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছে ৩১ হাজার ৬৩৩ ভোট।

Manual5 Ad Code

দুই উপজেলার মোট ফলে ১১ দলীয় জোটের খেলাফত মজলিস প্রার্থী মুফতি আবুল হাসান দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ৮১৪ ভোট। খেজুরগাছ প্রতীক নিয়ে জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৫৮৪ ভোট। এতে ৬ হাজার ২৩০ ভোটের ব্যবধানে পরাজয় বরণ করেন জমিয়ত সভাপতি।

এদিকে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের পর ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকায় মিছিল ও উদ্‌যাপন করতে দেখা গেছে তাদের। তবে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার দিকে এখন সবার দৃষ্টি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com