• সিলেট, সন্ধ্যা ৬:০৪, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় ইতিহাস গড়লো বিএনপি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
কুলাউড়ায় ইতিহাস গড়লো বিএনপি

Manual6 Ad Code

কুলাউড়ায় ইতিহাস গড়লো বিএনপি

কুলাউড়া প্রতিনিধি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধানের শীষ প্রতীকের প্রার্থী শওকতুল ইসলাম শকু প্রায় ১৬ হাজার ৫৬৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, শওকতুল ইসলাম শকু পেয়েছেন ৬৭ হাজার ৭২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সায়েদ আলী পেয়েছেন ৫১ হাজার ১৫৩ ভোট।

Manual5 Ad Code

এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ পেয়েছেন ২৫ হাজার ২৭২ ভোট, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান পেয়েছেন ১৩ হাজার ৬১৪ ভোট, ঘোড়া প্রতীকের এম. জিমিউর রহমান চৌধুরী পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট।

এছাড়া কাঁচি প্রতীকের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পেয়েছেন ৫৭৪ ভোট, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল কুদ্দুস পেয়েছেন ৫০২ ভোট এবং লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি প্রার্থী মো. আব্দুল মালিক পেয়েছেন ৪৮১ ভোট।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

পোস্টাল ভোটেও এগিয়ে ছিলেন শকু। তিনি পেয়েছেন ৫ হাজার ৪৬৫ ভোট। সেখানে সায়েদ আলী পেয়েছেন ৪ হাজার ৩৫২ ভোট।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com