• সিলেট, সকাল ১০:৪০, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নবনির্বাচিত ২৯৭ এমপির গেজেট প্রকাশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নবনির্বাচিত ২৯৭ এমপির গেজেট প্রকাশ

Manual4 Ad Code

নবনির্বাচিত ২৯৭ এমপির গেজেট প্রকাশ

Manual8 Ad Code

নিউজ ডেস্ক

 

 

Manual4 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন প্রার্থীর নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বহুল আলোচিত গণভোটের সরকারি ফলাফলও ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এই গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম, বাবার নাম ও ঠিকানাসহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। গেজেট প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। এখন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

Manual2 Ad Code

গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৬৬০টি। অপরদিকে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক ব্যালট—৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি-বাতিল বলে গণ্য হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে।

Manual3 Ad Code

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামি-র এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ইসি সূত্র জানিয়েছে, আইনি জটিলতা নিষ্পত্তির পর স্থগিত থাকা আসনগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে গেজেট প্রকাশের মাধ্যমে নতুন সংসদ গঠনের পথ সুগম হলো বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com