পীর হাবিবুর রহমানের ২২তম মৃত্যুবার্ষিকী সোমবার
প্রেসবিজ্ঞপ্তি
ভাষা সৈনিক ,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ২২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি)।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিজ বাড়ী দক্ষিন সুরমার ৬নং লালাবাজার ইউনিয়নের বাঘর খলা পীরবাড়িতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাঘরখলা পীর বাডীতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, শিরনী বিতরণ, মরহুমের কবর জিয়ারত, নানান কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করা হবে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবার পক্ষ থেকে আমন্ত্রণ জানান মরহুম পীর হবিবুর রহমানের নাতি সৈয়দ বেলায়েত লিমন।