• সিলেট, বিকাল ৪:২৯, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মঙ্গলবার দু’টি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬
মঙ্গলবার দু’টি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

Manual3 Ad Code

মঙ্গলবার দু’টি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual7 Ad Code

মঙ্গলবার অনুষ্ঠিত যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) শপথ পাঠ অনুষ্ঠান। এদিন দু’টি শপথ পাঠ করবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একটি সংসদ সদস্য হিসেবে, অপরটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে।

Manual1 Ad Code

সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক (উপসচিব) মো. এমদাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। শপথের আমন্ত্রণপত্র ইস্যু করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচিত সংসদ সদস্যদের কাছে শপথের আমন্ত্রণপত্র কোনও কারণবশত হস্তগত না হলে শপথ গ্রহণের দিন সংসদ ভবনের টানেলের অভ্যন্তরস্থ মূল প্রবেশপথে অবস্থিত ফ্রন্ট ডেস্ক থেকে সংগ্রহ করতে পারবেন। নির্বাচিত সংসদ সদস্যদের এনআইডি সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com