• সিলেট, সকাল ১০:২৭, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মন্ত্রী হচ্ছেন আরিফ-মুক্তাদির

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
মন্ত্রী হচ্ছেন আরিফ-মুক্তাদির

Manual5 Ad Code

মন্ত্রী হচ্ছেন আরিফ-মুক্তাদির

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মন্ত্রী হচ্ছেন সিলেটের দুই সাংসদ। পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির ও এবারই প্রথম মন্ত্রী হওয়ার জন্য ডাক পেলেন আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে তাদেরকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে শপথ নেয়ার জন্য ফোন করা হয়।

Manual2 Ad Code

সূত্র জানায়, তারেক রহমানের নেতৃত্বে আরিফুল হক চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রী হচ্ছেন।

এদিকে, নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়ার কথা জানিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, ‘সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি’। আজ বিকেলে নতুন মন্ত্রিসভা শপথ নেবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে খন্দকার আবদুল মুক্তাদীরকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য কল করা হয়েছে। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

Manual8 Ad Code

অপরদিকে, সিলেট-৪ আসনের সাংসদ আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়া জন্য ফোন পেয়েছেন। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বলেন, ‘সবাইকে নিয়ে চলব। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সকলের দোয়া চাইছি।

Manual5 Ad Code

 

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরিফুল হক ১ লাখ ৮৬ হাজার ৮৪৬টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জয়নাল আবেদীন ৭১ হাজার ৩৯১ ভোট পেয়েছেন।

এছাড়া সিলেট-১ আসনে ১ লাখ ৭৬ হাজার ৯৩৬টি ভোট পেয়ে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ১ লাখ ৩৪ হাজার ৯৮৩টি ভোট পেয়েছেন। খন্দকার মুক্তাদির ৪১ হাজার ৯৫৩ ভোট বেশি পেয়েছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com