• সিলেট, সন্ধ্যা ৬:২৭, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষকরা নৈতিকতা ও মানবিকতার পথপ্রদর্শক : লিয়াকত শাহ ফরিদী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শিক্ষকরা নৈতিকতা ও মানবিকতার পথপ্রদর্শক : লিয়াকত শাহ ফরিদী

Manual5 Ad Code

শিক্ষকরা নৈতিকতা ও মানবিকতার পথপ্রদর্শক : লিয়াকত শাহ ফরিদী

অনলাইন ডেস্ক

সিলেটের বিশ্বনাথ উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদরাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মজুমদারের অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজন মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দেশ-প্রবাসে অবস্থানরত মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ লিয়াকত শাহ ফরিদী।

তিনি বলেন, ‘শিক্ষকতা কেবল চাকরি বা বেতনের পেশা নয়, এটি একটি মহান ব্রত। শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা হয়ে মানুষের জীবনে জ্ঞানের আলো ছড়িয়ে দেন। শিক্ষকরা নৈতিকতা ও মানবিকতার পথপ্রদর্শক। একজন আদর্শ শিক্ষক তার শিক্ষার্থীদের মাঝে আজীবন বেঁচে থাকেন।’

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল ইসলাম মজুমদারের সম্মানে এক লক্ষ টাকার সম্মাননা চেক, উত্তরীয় ও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন তাঁর স্নেহধন্য শিক্ষার্থীরা। সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি আবেগাপ্লুত কণ্ঠে আয়োজকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানান।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও ‘বুনন’ সম্পাদক কবি খালেদ উদ-দীন।

Manual3 Ad Code

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খানের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিক আহমদ পিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল খান, ভুরকী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আলতাফ হোসেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ইসি সদস্য আবুল হোসেন মামুন ও দৌলতপুর ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ।

Manual1 Ad Code

স্বাগত বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী সাইফুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী প্রাক্তন শিক্ষার্থী আব্দুল হামিদ খান সুমেদ, সংগঠক ও রাজনীতিবিদ আবু তাহের মিছবাহ, সাংবাদিক আহমদ আলী হিরণ, মাওলানা শাহেদ আহমদ, নাজমুল ইসলাম, ফরিদ উদ্দিন আত্তার, রবিউল আউয়াল ও উম্মে খাদিজাতুল কুবরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী হাফিজ কাওছার আহমদ।

Manual7 Ad Code

সমগ্র আয়োজন জুড়ে ছিল শিক্ষক শফিকুল ইসলাম মজুমদারের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ, সম্মাননা প্রদান এবং আবেগঘন বিদায় মুহূর্ত, যা উপস্থিত সকলকে আপ্লুত করে তোলে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com