• সিলেট, সকাল ৮:০৬, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতির উদ্যোগে এমএজি ওসমানীর ৪২তম মৃ ত্যু বার্ষিকী পালিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতির উদ্যোগে এমএজি ওসমানীর ৪২তম মৃ ত্যু বার্ষিকী পালিত

Manual5 Ad Code

বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতির উদ্যোগে এমএজি ওসমানীর ৪২তম মৃ ত্যু বার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি

বালাগঞ্জ ওসমানীনগর কল্যাণ সমিতি সিলেটের এক সাধারণ সভা মঙ্গলবার সিলেট নগরীর একটি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সমিতির সভাপতি খন্দকার শিপার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. এনামুল হক সরদার এর পরিচালনায় সভায় বক্তারা বঙ্গবীর এমএ জি ওসমানীর ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ওসমানী আজীবন সংগ্রাম করে গেছেন। তার জীবদ্দশায় কখনো পরাশক্তির কাছে মাথা নত করেননি। তাই ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি করেন।

Manual8 Ad Code

এ সভায় বক্তব্য রাখেন- সমিতির সহ-সভাপতি এ এস এম আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ ছূরাব আলী, অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, এম এ মতিন সাংবাদিক, নাজমুল আনসারী প্রমুখ।

সভায় সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে গোলাম ইয়াহ ইয়া চৌধুরীর সোহেল, সাধারণ সম্পাদক পদে মো: জুবায়ের বখত জুবের ও এডভোকেট মোঃ জুয়েল আহমদ সহ কমিটির নবনির্বাচিত সকলকে ধন্যবাদ জানান।

সভায় আসন্ন রমজানের প্রথম ভাগে সমিতি কর্তৃক ইফতার মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual8 Ad Code

সভায় সমিতির সহ-সভাপতি এ এস এম আনোয়ারুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি ইফতার মাহফিল উপকমিটি গঠন করা হয়। রোজা ও ঈদ পরবর্তী সময়ে বালাগঞ্জে একটি মেডিকেল ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual5 Ad Code

সভায় বক্তারা আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম স্থিতিশীল রাখার জন্য প্রশাসনের প্রতি জোরদাবি জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com