• সিলেট, রাত ৪:৫৭, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

২০২৬ সেশনের ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সেটআপ সম্পন্ন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬
২০২৬ সেশনের ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সেটআপ সম্পন্ন

Manual7 Ad Code

২০২৬ সেশনের ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সেটআপ সম্পন্ন

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম সাজু এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আবু তাহের মো. ফাহিম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সিলেট মহানগর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেক্রেটারি জেনারেলের সিবগাতুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

এছাড়াও উপস্থিত ছিলেন- ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সদ্য সাবেক সভাপতি শাহীন আহমদ।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত শহীদুল ইসলাম সাজুকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম সাজু শাখা সেক্রেটারি হিসেবে আবু তাহের মো. ফাহিমকে মনোনীত করেন।

পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com